মালদা

পুকুরের মাছ ধরা কে কেন্দ্র করে গাজোলে থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচী আদিবাসী সম্প্রদায় মানুষদের

গাজোল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। শনিবার প্রায় কয়েকশো মহিলা পুরুষ তীর, ধনুক, কুরাল, হাসুয়া নিয়ে থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচীতে যোগদান করে। জানা গিয়েছে, গাজোলের পান্ডুয়ায় ফর্সাদীঘি নামে একটি পুকুর রয়েছে। সেই পুকুরের দেখাশোনার দায়িত্বে রয়েছে স্থানীয় আদিবাসী সহ গ্রামের মানুষরা। ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ জি ডি পি-র লোকজন জোর করে ফর্সাদীঘির মাছ তুলে বিক্রি করে দিচ্ছে। থানায় অভিযোগ জানানো হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তাই এদিন তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ সেই সমস্ত বিক্ষোভকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষরাদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেই।